মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ঘোড়া স্ট্যান্ড এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ঘোড়া স্ট্যান্ড এলাকায়।প্রায় দুই ঘন্টা ধরে চলছে পথ অবোধ।গ্রামবাসীদের অভিযোগ প্রায় দশ বছর ধরে মনোহরপুর থেকে গুহিনগর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি রাস্তার। এমনটাই দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়কে উপরে বসে পড়ে তিনটি অঞ্চলের গ্রামবাসীরা। উল্লেখ্য হবিবপুর ব্লকের

গ্রামের প্রায় ছয় কিলো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যার জেরে আজ সকাল ১১ টা নাগাত মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে মনহোরপুর,সাদাপুর,গুহিনগর,সহ গ্রামের বাসিন্দারা।জানা যায় দীর্ঘদিন রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তা।


এবিষয়ে গ্রামবাসী প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তার জেরে ওই এলাকার বাসিন্দারা প্ল্যাকার্ড লেখা বোর্ড হাতে রাস্তা বসে রাস্তা চাই রাস্তা চাই দাবি নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ চালিয়ে যাছে । অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় গাড়ি চলাচল বন্ধ হয়ে পরে। গ্রামবাসীদের অভীযোগ করে বলেন, বার বার প্রশাসনকে জানানোর পরেও কোন কাজ হয়নি আমাদের গ্রামের রাস্তার বেহাল অবস্থা ভোটের সময় ভোট নিয়ে যায় কিন্তু আমাদের দিকে কেউ ঘুরেও তাকাইনা আমারা কোন কিছু পাইনা শুধু বলা হয় হবে হবে তার জেরে আজ আমরা পথে নেমেছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও সহ হবিবপুর থানার পুলিশ।

এ বিষয়ে হবিবপুরে জয়েন্ট বিডিও জানা কথা বলেন গ্রামবাসীদের রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে।অবরোধকারীরা অবরোধ তুলতে নারাজ ঠাই রাস্তার উপরে বসে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *