হবিবপুর ও বামনগোলা ব্লকের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় বইমেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো ।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – হবিবপুর ও বামনগোলা ব্লকের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় বইমেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠে। প্রতিবছরের মতো এবারও পঞ্চম তম বই মেলা পাকুয়াহাট বইমেলা শুরু হাওয়াতে খুশি আট থেকে আশি সকলে। শুক্রবার পাকুয়াহাট বইমেলা কমিটির পক্ষ থেকে প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে দিয়ে শুরু করে, ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠান ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশের কবি লুৎফর রহমান এই অনুষ্ঠানে সূচনা করেন। এদিন এই বইমেলা অনুষ্ঠানে প্রায় ৫০ টি স্টল রয়েছে । এই বইমেলা চলবে ৪দিন২৭তারিখ পর্যন্ত। এছাড়াও রয়েছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান,আদিবাসী নৃত্য ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-তাজমুল হোসেন প্রতিমন্ত্রী, ক্ষুদ্র কুটির শিল্প পশ্চিমবঙ্গ সরকার, বাংলাদেশের কবি লুৎফর রহমান,সহ গৌরাঙ্গ হালদার, বিনয় কৃষ্ণ বোস, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ও বইমেলার অনন্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *