অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে প্রভাত ফেরি করা হয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে প্রভাত ফেরি করা হয়। এরপর সকাল দশটায় বিজেপি জেলা কার্যালয়ে অটলজির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল 11 টায় বালুরঘাটের ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কার্যকর্তাদের নিয়ে মন কি বাত অনুষ্ঠানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শুনতে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। অটল জির জন্ম দিবস উপলক্ষে বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব মাঠে এম পি কাপ মহিলা ফুটবলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট লোকসভার এমপি সুকান্ত মজুমদার সকাল সাড়ে এগারোটা টা নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *