জন্মতিথি স্মরণে চূড়ান্ত খেলা।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- ভামুরিয়া মহামায়া ক্রীড়া সংঘের উদ্যোগে ভামুরিয়া শশীমুখী বিদ্যালয়ে গত ডিসেম্বর মাসের বড়দিন থেকেশুরু হয়েছিল ম্যামোরিয়াল ট্রফি ফুটবল প্রতিযোগিতা।এই খেলায় ১৬টি দল অংশ করেছিল। যুগ পুরুষ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে খেলাধূলায় যুবকদের অনুপ্রাণিত করতে চূড়ান্ত খেলাটি হয় চালমারা বি এফ সি এবং রনজি একাদশের মধ্যে। আনন্দ দায়ক খেলায় ২ – ০ গোলে মধুকুন্ডা রনজি একাদশকে হারিয়ে ট্রফি জয়লাভ করে চালমারা বি এফ সি।খেলা শেষে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট সমাজ সেবী অনুপ মাজি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *