স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ৩নং ওয়ার্ডের ফার্স্টস্টেপ পাবলিক স্কুলে শুরু হলো সাইন্স মেলা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ৩নং ওয়ার্ডের ফার্স্টস্টেপ পাবলিক স্কুলে শুরু হলো সাইন্স মেলা।এই সাইন্স এক্সজিবীশন উপলক্ষে উপস্থিত হন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। গোটা সাইন্স এক্সজিবিশন ঘুড়ে দেখে সাংবাদিকদের মুখমুখোমুখি হয়ে জানান উক্ত স্কুলের ছোটছোট ছাত্রছাত্রীর প্রতিভার প্রশংসা করে সাফল্য কামনা করেন।স্কুলের প্রধান শিক্ষিকা দেবর্পিতা গুহরায় জানান আজকের দিনটি ন্যাশনাল ইউথ ডে হিসাবেও পালন করা হয়,সেই উপলক্ষে স্কুলের পড়ুয়া দের উদ্যোগে সাইন্স ফেয়ার এক্সজিবীশন করা হয়েছে। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা এরকম নানান অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *