জলের দাবিতে পানীয় জলের অফিসের সামনে বিক্ষোভ এলাকাবাসীর।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-জলের দাবিতে পানীয় জলের অফিসের সামনে বিক্ষোভ এলাকাবাসীর। পানীয় জলের দাবিতে অপরিশোধিত পানীয় জল উওোলন কেন্দ্রে বিক্ষোভে সামিল মানিকচকের মথুরাপুর পাঠানপাড়া এবং শংকরটোলা এলাকায় বাসিন্দারা।ওই এলাকবাসীর অভিযোগ দীর্ঘ তিনমাস ধরে পাঠানপাড়া শংকরটোলা এলাকার আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ বদ্ধ রয়েছে।ফলে বিপাকে পরেছেন ওই এলাকায় বাসিন্দারা।বাধ্য হয়ে নলকূপের জল পান করতে হচ্ছে বাসিন্দাদের।ফলে অসুস্থ হয়ে পরছেন।বারবার বিভিন্ন দপ্তরে দরবার করেও হচ্ছে না কোন সুরাহা বলে অভিযোগ।বিক্ষোভকারীদের দাবি পুরোনো পাইপ লাইনের সাথে পাঠানপাড়া,শংকরটোলা এলাকায় পানীয় জলের পাইপ যুক্ত করা হক।এদিকে সমস্যার সমাধান নাহলে বৃহওর আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *