বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :-এলাকার ক্লাবে মদ ও পিকনিকের প্রতিবাদ করায় খোদ তৃণমূল কাউন্সিলর এর বাড়িতে হামলার অভিযোগ। বালুরঘাটে চকভৃগু এলাকার ১৩ নাম্বার ওয়ার্ডের ঘটনা। বিজেপির অভিযোগ, ঘটনাটি তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার তৃনমূলের।
অভিযোগ গত রাতে এলাকার ক্লাবে স্থানীয় ও বহিরাগত একদল মানুষ মাইক বাজিয়ে পিকনিক ও মদ খাচ্ছিলেন। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা বন্ধ করে দেয়। এরই জেরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনুশ্রী মোহান্তর বাড়িতে ক্লাবের লোকজন হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর অনুশ্রী মহন্ত। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্লাব কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, অভিযুক্ত ক্লাব সদস্যরাও তৃনমূল কর্মী সমর্থক। গতকাল রাতে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূলের কাউন্সিলর অনুশ্রী মহন্তেত বাড়িতে হামলার অভিযোগ ওঠে এলাকার তৃনমূল কর্মী ক্লাব সদস্যদের বিরুদ্ধে।বাড়ির ভাঙচুর করার চেষ্টা চলে। জানা গিয়েছে, স্থানীয় এলাকায় পিকনিককে ঘিরেই ঝামেলা বাঁধে। তৃণমুলের দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদ চরম আকার নিয়েছে। শনিবার সকালেও ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। এই ঘটনায় এদিন বালুরঘাট থানায় ঐ তৃনমূল কাউন্সিলর কে কে নিয়ে ছুটে আসেন তৃনমূল জেলা সভাপতি মৃণাল সরকার ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
যদিও তৃনমূল জেলা সভাপতি মৃণাল সরকার তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে অভিযুক্তদের বিরুদ্ধে। তবে তারা দলের সাথে জড়িত নয় বলে জানান তিনি।
বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জানান, তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ এমন জায়গায় পৌঁছেছে, তাতে, কাউন্সিলর কেও নিজের দলের লোকেদের হামলার শিকার হতে হচ্ছে।












Leave a Reply