লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরী কর্মতীর্থ হাট এখন ভুতুড়ে বাংলো।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৫ জানুয়ারী— লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরী কর্মতীর্থ হাট এখন ভুতুড়ে বাংলো। সন্ধ্যা নামতেই বাড়ছে সমাজ বিরোধীদের আনাগোনা। অভিযোগ এলাকা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন এলাকার মেয়ে বউরা। বালুরঘাটের চকবাখোর এলাকায় গ্রামীণ রোজগার বৃদ্ধির লক্ষ্যে তৈরী কর্মতীর্থ জঙ্গলে ঢেকেছে। দ্রুত ওই কর্মতীর্থ চালুর বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
চকবাখরে কর্মতীর্থ তৈরীর পর কিছু দিন দোকানপাঠও দিয়েছিল মানুষজন। অভিযোগ উপযুক্ত স্থানে কর্মতীর্থ তৈরী না হওয়ায় ধীরে ধীরে ক্রেতা শূন্য হয়ে পড়ে এলাকা। ফ্রিতে চা বিস্কুট দিয়েও ক্রেতা পাওয়া যায় না। একই সাথে করোনার প্রকোপ, মূল্যবৃদ্ধি-সহ হাজারো সমস্যা দেখা দেয়। তাই আশায় বুক বেঁধে ব্যবসা শুরু করলেও বিপাকে বাসিন্দারা। ঋণের দায়ে এখন জর্জরিত অনেকে।
দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *