নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—মালদা শহরের জাতীয় সড়কের কাছ থেকে অচৈতন্য অবস্থায় এক মহিলাকে উদ্ধার করলো স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি সংলগ্ন চাটাই পোট্টি এলাকার জাতীয় সড়কের ধারে। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । এরপরই অচৈতন্য ওই মহিলাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওই মহিলার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , এই এলাকায় এসে ওই মহিলা বিষ জাতীয় কিছু পান করে। তারপরে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয় কিছু মানুষ ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি ব্যবস্থা করেন।
মালদা শহরের জাতীয় সড়কের কাছ থেকে অচৈতন্য অবস্থায় এক মহিলাকে উদ্ধার করলো স্থানীয় বাসিন্দারা।












Leave a Reply