সোনার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদার মানিকচকের পাচিশা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—--সোনার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদার মানিকচকের পাচিশা এলাকায়।জানা গেছে,আস্থা গিনি জুয়েলারি নামক একটি সোনার দোকানে বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।প্রথমে সিসি টিভি ক্যামেরা ভাঙ্গচুর করে পরবর্তীতে দোকানের তালা কেটে দোকানের সোনার গহনা,রুপো সহ নগদ টাকা নিয়ে পালায় দুস্কৃতিরা।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।এই ঘটনার তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে পুলিশ।আরো জানা গেছে,প্রতিদিনের মতো বুধবার আনুমানিক সাড়ে ন’টা নাগাদ দোকান বন্ধ করেন রাম প্রসাদ পোদ্দার।বৃহস্পতিবার দেখেন দোকানের মূল দরজার তালা ভাঙ্গা অবস্থায়।দোকানে প্রবেশ করতেই মাথায় হাত দোকানে থাকা সোনা ও রুপোর গহনা দিয়ে পালিয়েছেন দুস্কৃতিরা।দেখেন দোকানে লাগানো সিসি টিভি ক্যামেরা ভাঙ্গা অবস্থায়।লোকালয়ে এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।এদিকে পুরো ঘটনার তৎপরতার সাথে তদন্ত শুরু করেছেন মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *