আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ পাইপ ফেটে বিপওি কার্যত অকাল বন্যার রূপ নিল মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–-আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ পাইপ ফেটে বিপওি কার্যত অকাল বন্যার রূপ নিল মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকা।স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকাল নাগাদ হঠাৎ করে পানীয় জল সরবরাহ পাইপ ফেটে যায়।ফলে কয়েক ঘণ্টার মধ্যেই রীতিমতো গোটা চৌরঙ্গী মোড় এলাকা জলমগ্ন হয়ে পরে।এমনকি কয়েকটি দোকানে জল প্রবেশ করে ফলে বিপাকে পরে দোকান ব্যবসায়ীরা।এই ঘটনা নিয়ে রীতিমতো জল নিকাশী ব্যবস্থা নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের উপর আঙ্গুল তূলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *