পারিবারিক বিবাদের জেরে ভাইঝি’কে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পারিবারিক বিবাদের জেরে ভাইজি কে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ভাইজি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা জেলার রতুয়া থানার কমলপুর গ্রামে। আক্রান্ত ভাইজি সুমিতা মোসর বয়স(৩০) বছর। পরিবার রয়েছে স্বামী জাবেদ মোসর, এক ছেলে ও এক মেয়ে। অভিযুক্ত হলেন কাকা সাইরু মোসর। ঘটনার পর থেকে পলাতক উপযুক্ত কাকা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে মদ্যপ অবস্থায় কাকা এসে গালিগালাজ করে সুমিতার পরিবারকে। আর তারই প্রতিবাদ করতে গেলেই হাশুয়া দিয়ে তার পেটে কোম মারে।ভাইজির চিৎকারে পালিয়ে যায় উপযুক্ত কাকা। তড়িঘড়ি উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভাইঝি। এই বিষয়ে অভিযুক্ত কাকার বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *