বামনগোলা ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে উঠে এলো মদনাবতী গ্রাম পঞ্চায়েতে ইস্তফা দিলেন ১২ জন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বামনগোলা ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে উঠে এলো মদনাবতী গ্রাম পঞ্চায়েতে ইস্তফা দিলেন ১২ জন।অভিযোগ করছেন পঞ্চায়েতের সদস্যরা এবার বামনগোলা ব্লকের প্রধান উপপ্রধান সদস্য একসাথে ইস্তফা দিলেন ১২ জন।তাতেই অস্বস্তিতে পড়েছেন শাসকদল।মদনাবতী গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রধান উপ-প্রধানের হামলার অভিযোগ শাসক দলের এক অংশের বিরুদ্ধে।অভিযোগ তৃণমূলের অঞ্চল যুব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন ইস্তফা দিলেন মদনাবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু বিশ্বাস রায়, উপপ্রধান সত্য রাম সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিডিও হাতে ইস্তফা তুলে দেন। এ বিষয়ে প্রধান রানু বিশ্বাস রায় বলেন এক মাসে মধ্যে যুব তৃনমূলের হাতে পঞ্চায়েত সদস্য দুই দিন আগে প্রবীণ সদস্য জয় প্রসাদ গুপ্ত কে মারধর করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি তৃণমূলের অঞ্চল সভাপতি উপেন্দ্রনাথ সরকার বলেন, অঞ্চলের তৃণমূল যুব নেতা মদতে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অস্বীকার করেন অঞ্চল তৃণমূল যুব নেতা তাপস রায় তিনি বলেন যারা মারধোর করে তারা যুব তৃনমূলের কেউ না।পুলিশ নির্দিষ্ট তাই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত পলাতক তাদের খোঁজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *