মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনী এলাকায় কাঁচা কালী বাৎসরিক পুজোয় মাতলেন ভক্তরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনী এলাকায় কাঁচা কালী বাৎসরিক পুজোয় মাতলেন ভক্তরা। প্রতিবারের ন্যায় এবারও মাঘ মাসের শেষ শনিবার অনুষ্ঠিত হলো মায়ের বাৎসরিক পুজো। সন্ধ্যে থেকেই বহু ভক্তরা ছুটে আসেন মালদা শহরের বিভিন্ন প্রান্ত থেকে। রাত বারোটা থেকে শুরু হয় মায়ের বাৎসরিক পুজো। বর্তমানে পুজো পরিচালনা করেন মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির বিপ্লবী সংঘের সদস্যরা। বিপ্লবী সংঘের পুজো কমিটির এক সদস্য জানার যে এ কাঁচা কালীর পুজো এক রীতি মেনে করা হয়। রাতেই প্রতিমা বানানো থেকে শুরু করে পুজো হওয়া পাশাপাশি পাঠা বলিয়ে দেওয়া হয়। পরে ভোররাতে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জনের পরেই ভোররাতেই খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় পূজা উপলক্ষে। এইবারে এই পুজো ৪৮ বছরে পদার্পণ করলো। বিভিন্ন শব্দ বাজির মাধ্যমে এই পূজার সূচনা করা হয়। ঢাক ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে পুজোয় মাঠের সেইখানকার ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *