নিজস্ব সংবাদদাতা, মালদা: অঞ্চল সভাপতির দায়িত্ব নিয়েই কংগ্রেসে ভাঙ্গন ধরালেন জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ আমির সোহেল। রবিবার রাত্রে এই মর্মে অঞ্চল মোড়ে এক বুধভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়েছিল। এই কর্মী সভায় জালালপুর গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস মেম্বার নিরুপদ প্রামাণিক এবং মতিউর শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। এদিন এই কর্মী সভা মঞ্চে তাদের সংবর্ধনা জানানো হয়। জানা গেছে আগামীতে জেলা নেতৃত্বের উপস্থিতিতে দলীয় ঝান্ডা তাদের হাতে তুলে দেওয়া হবে। এদিন এই বুধ ভিত্তিক কর্মী সভায় উপস্থিত ছিলেন জালালপুর অঞ্চল সভাপতি মোহাম্মদ আমির সোহেল, কালিয়াচক এক তৃণমূল যুব সভাপতি মোঃ সারিউল শেখ সহ অন্যান্যরা। কর্মী সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অঞ্চল সভাপতির দায়িত্ব নিয়েই কংগ্রেসে ভাঙ্গন ধরালেন জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ আমির সোহেল।












Leave a Reply