বেসরকারি ব্যাংক থেকে গ্রুপ লোন নিয়ে আত্মসাৎয়ের অভিযোগ,বাড়ির গৃহবধূকে ইলেকট্রিকের পোস্টে বেঁধে বাড়িতে তালা লাগিয়ে গ্রামবাসীর বিক্ষোভ,উত্তপ্ত তমলুকের খারুই।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের খারুই গ্রামের সাত সকালের এক গৃহবধূকে গাছে বেঁধে বিক্ষোভ দেখালো প্রতিবেশীরা। প্রতিবেশীদের অভিযোগ যে কম সুদে পলোহন দেখিয়ে প্রতিবেশীদের বেশ কয়েক জন মহিলাদের নিয়ে একটি গ্রুপ করেন বেসর কারি ব্যাংক থেকে প্রায় এক কোটি টাকা লোন নেয় খারুই গ্রামের রেবতি বাড়ী। তবে গ্রামবাসীদের আরো অভিযোগ যে ওই লোনের টাকা আমরা আমাদের নামে লোন করলেও সে টাকা আমরা হাতে পাইনি। রেবতি বাড়ী করা সুদে অন্যত্র সে টাকা সুদে খাটায় বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ বছর ব্যাংক থেকে লোন নিও শোধ করেনি। এবার ওই ব্যাংক থেকে আমাদের নামে নোটিস আছে দ্রুত লোন শোধ করার। কিন্তু আমরা তো টাকা হাতে পায়নি আমরা কেন লোন শোধ করব। আর সেই অভিযোগ ভিত্তিতেই রেবতী বাড়ী কে ইলেকট্রিকের পোস্টে দড়ি দিয়ে বেঁধে বিক্ষোভ দেখায় এবং রেবতীর বাড়িতে তার স্বামীকে বাড়ি থেকে বার করে তালা লাগিয়ে দেয় প্রতিবেশীরা। রেবতীর অভিযোগ যে দীর্ঘ কয়েক বছর ধরে গ্রুপের মেয়েদের নিয়ে বিভিন্ন ব্যাংক থেকে লোন করে দেই। আমরা প্রায় হাফ টাকা শোধ করে দিয়েছি আর ৫০ লক্ষ টাকা বাকি রয়েছে। দলগত ভাবে আমরা সবাই টাকা নিয়েছি আমি ব্যক্তিগত ভাবে টাকা নেইনি।
তবে ইতিমধ্যে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। এলাকার প্রতিবেশী মহিলারা ওই মহিলাকে ঘিরে রয়েছে। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তমলুক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *