ফের একবার অনলাইন ব্যাঙ্কিং প্রতারণার শিকার হলো এগরার এক ব্যক্তি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের একবার অনলাইন ব্যাঙ্কিং প্রতারণার শিকার হলো এগরার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কুদির বাসিন্দা রাজকুমার রায় দুই দিন আগে একটি ওয়েবসাইটে ডাক্তার দেখানোর জন্য অনলাইন বুকিং করেছিলেন। আজ ওই ওয়েবসাইট থেকে রাজকুমারের ফোনে কল আসে। বলা হয় একটি লিংকে ১০ টাকা বুকিং আমাউন্ট পাঠাতে। সেই মতো রাজকুমার ১০ টাকা পাঠানোর কিছুক্ষন পরেই কিছু বুঝে ওঠার আগেই ধাপে ধাপে প্রায় ২ লক্ষ টাকা বেরিয়ে যায়। রাজকুমার এগরা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায়। এগরা থানার পুলিশ রাজকুমারকে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে বলেন। এই ঘটনায় বার বার কি করে অনলাইন ব্যাঙ্কিং ফ্রড হচ্ছে সেবিষয়ে এলাকার মানুষ একাধিক প্রশ্ন তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *