পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার রাত থেকে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেনান গ্রামের পঞ্চম শ্রেনীর ছাত্রী সুহানা বিশ্বকর্মা।জানা যায় গতকাল রাত আটটা নাগাদ বাড়ির কিছুটা দূরে একটি অনুষ্ঠান দেখবার জন্য বলায় মা বকাবকি করতেই বাড়ি থেকে বেরিয়ে যায়।এরপর খোঁজাখুঁজি শুরু হয়।তবে বাড়ি থেকে কিছুটা দূরে কোলাঘাট ৩ নং স্টেশনের ব্রীজের কাছে দোকানের সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত সাড়ে আটটা নাগাদ ছুটছে ঐ পঞ্চম শ্রেনীর ছাত্রীটি।গতকাল থেকে রবিবার সারাদিনও খোঁজ মেলেনি সুহানা বিশ্বকর্মার।কোলাঘাট থানায় অভিযোগের পর সকাল থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে খোঁজ না মেলায় চিন্তায় পরিবার।
কোলাঘাটের দেনান গ্রামের পঞ্চম শ্রেনীর ছাত্রী সুহানা বিশ্বকর্মা দুইদিন ধরে নিখোঁজ, চিন্তিত পরিবার।












Leave a Reply