অবশেষে বাড়ি ফিরল নিখোঁজ হয়ে যাওয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী সুহানা বিশ্বকর্মা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত শনিবার রাত থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত দিনান গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজ থাকার পর অবশেষে সোমবার সন্ধ্যায় মিললো লিলুয়াতে। লিলুয়ার একটি হোমে রয়েছে সুহানা বিশ্বকর্মা নামে ওই পঞ্চম শ্রেনীর ছাত্রীটি।প্রাথমিক ভাবে জানা গেছে ওই ছাত্রীটি রাতে ঘোরা ফেরা করে হাওড়া জেলার কুলগাছিয়া স্টেশনে কাছে। সেখানে বেশ কিছু মানুষ জন দেখতে পায় ওই নবালিকাকে। এরপর রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়। ঐদিনই রাতে পুলিশের পক্ষ থেকে লিলুয়ার একটি হোমে রাখা হয়। পরিবারের বাবা মা লিলুয়ার ঐ হোম কর্তৃপক্ষ যোগাযোগ করে। তবে পরিবারের তরফ থেকে বলা হয়, সোমবার লিলুয়ায় গেলেও সুহানা বিশ্বকর্মা কে তুলে দেওয়া হয়নি বলে জানা যায়।প্রশাসনিক ভাবে আইনি জটিলতার কারনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। তবে পরিবারের তরফ থেকে কাতর আবেদন করা হয় প্রশাসনের সহযোগিতার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *