খেজুরির কৃষ্ণনগরে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক আহত এক শিশু,রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের,উত্তেজনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের ১১৬ বি জাতীয় সড়কে কৃষ্ণনগরে একটি বাস দুর্ঘটনায় মৃত ১ আহত এক শিশু। ঘটনার জেরে পথ অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। প্রায় ঘন্টাখানেক চলছে বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে আটকা পড়েছে বহু গাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় । জানা গিয়েছে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে চড়াও হয়। ঘটনাস্থলেই মারা যায় এক ব্যক্তি। আশঙ্কাজনক আরো এক বাচ্চা। জমে গিয়েছে দীঘা-হাওড়া রুটের বাস। হাওড়া থেকে দিঘা যাচ্ছিল। সেই সময় বেপরোয়া গতির ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *