বেলঘরিয়ায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্বাস্থ্য কেন্দ্রটি নব রূপে রূপান্তরিত করে শুভ সূচনা করা হলো আজ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অর্থে নব রূপে নির্মিত করে শুভ সূচনা করা হলো আজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক ও সহ-সভাপতি মনিকা সরকার বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী বসাক এবং সুস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা। আজ ফিতে কেটে শুভ সূচনা করেন বিধায়ক। এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা দেয়া হয় ১১ হাজার ৮৭৬ জন। এটি নব রূপে রূপান্তরিত হওয়ায় খুশি সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আশা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *