নিরাশ্রয় নারী ও শিশুসেবা হোমের ছাত্রদের জন্য নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করলেন জেলা শাসক।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – নিরাশ্রয় নারী ও শিশুসেবা হোমের ছাত্রদের জন্য নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হলো আজ। এদিন কোচবিহার এক নং ব্লকের ঘুঘুমারি এলাকায় ওই হোমের উদ্বোধন হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের কর্মদক্ষ সুচিস্মিতা দেব শর্মা, পঞ্চায়েত সমিতির সভাপতি অনিরুদ্ধ রায়, জনশিক্ষা প্রসার দপ্তরের জেলা আধিকারিক গৌতম মালি, ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবি সহ অন্যান্যরা।

জানা গেছে, জনশিক্ষা প্রসার দপ্তরের ৪৪ লক্ষ ৮১ হাজার ৬১৮ টাকা ৮০ বেডের এই নতুন দ্বিতল ভবন তৈরি করা হয়েছে। ২০২২ সালে এই নতুন বিল্ডিং তৈরি করার কাজ শুরু হয়েছিল। তিন বিঘা জমি নিয়ে 1957 সালে নিরাস্রয় নারী ও শিশু সেবার ট্রাস্টবোর্ড অল্প কয়েকজন ছাত্র নিয়ে পথ চলা শুরু করে। ঘরগুলি দীর্ঘ বেহাল দশা ছিল। এখন ওই হোমে ৬ থেকে ১৮ বছরের ৬৫ জন ছাত্র থাকতো।

এদিন এ বিষয়ে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান জানান, ছাত্রদের জন্য নতুন ভবন তৈরি করা হয়েছে। এখানে সব মিলিয়ে ৮০ জন ছাত্র থাকতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *