সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে নয়া উদ্যোগ নিল হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ, করা হলো রসগোল্লা বিতরণ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গা চক ক্ষুদিরাম স্কোয়ারে বাইক ও গাড়ি চালকদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে রসগোল্লা বিতরণ করল ট্রাফিক পুলিস। নিয়ম মেনে মাথায় হেলমেট পরা বাইক চালক এবং গাড়ি চালানোর সময় যারা সিটবেল্ট ঠিক মতো বেঁধেছেন, এমন চালকদের গাড়ি থামিয়ে মাটির হাঁড়িতে করে রসগোল্লা বিতরণ করা হয়। হলদিয়া ট্রাফিক পুলিসের ওসি সুরজিৎ চক্রবর্তীর নেতৃত্বে দুপুরে কয়েক ঘণ্টা এই অভিনব সচেতনতা কর্মসূচীতে রীতি মতো চমকে যান গাড়ি বা বাইক চালকরা। এর আগে হলদিয়া ট্রাফিক পুলিসের উদ্যোগে হেলমেটহীন চালকদের গাঁদা ফুলের মালা পরিয়ে সতর্ক করা হয়। তাঁর এক সপ্তাহের মধ্যেই ভোলবদল। প্রায় সকলেই এখন‌ হেলমেট ব্যবহার করা শুরু করেছে। এর ফলে পথ দুর্ঘটনা চালক এবং আরোহীদের অনেক টাই কম ক্ষতি হবে আশা করছে ট্রাফিক পুলিশ। কিন্তু শিল্প শহরে গাড়ির বেপরোয়া গতি কিছুতেই কমছে না বলে সরব হয়েছেন শহর বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *