দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে এগরার তৃণমূল বিধায়ক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে গ্রাম বাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। গ্রামবাসীদের প্রশ্ন রাস্তাঘাট কেন হয়নি! বিধায়ককে এই প্রশ্ন করতেই কার্যত চোটে যান গ্রামবাসীদের উপর। পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আলিপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা বিধায়ককে ঘিরে ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ও রাস্তা ঘাট না পাওয়ায় ক্ষোভ উগরে দেন। তাতে তৃণমূল বিধায়ক ও খুবই চোটে যান। স্থানীয় বিধায়ক তরুণ মাইতি জানিয়েছেন আজকেই বললে তো আজকেই রাস্তা করে দিতে পারবো না। আমাকে রাস্তা করতে একটু সময় দিতে হবে। কারণ দেড় বছর ধরে আমি বিধায়ক হয়েছি। কিন্তু দেড় বছরের মধ্যে কেউ একবার ও বলেনি রাস্তাটা করে দিতে হবে। পাশাপাশি এদিন বিধায়ক স্থানীয় মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীপতি প্রধান ও আলিপুরের পঞ্চায়েত সদস্য নিতাই সাউকে ডেকে গ্রামবাসীদের সামনের ধমক দেন। সেই সঙ্গে আপাতত মোরাম দিয়ে ভোটের আগে রাস্তা ঘাট ঠিক করার কথা বলেন। তবে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এগরা ২ ব্লক বিজেপির যুবমোর্চার সভাপতি অমলেশ পাহাড়ী জানিয়েছেন এগারো বছরে তৃণমূল পশ্চিম বাংলায় কি উন্নয়ন করেছে মানুষ সেটা বুঝে গেছে। এখন সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে ধাক্কা খেয়েছে মানুষের কাছে। কোনো উন্নয়নতো ঘটেনি। বিধায়ককে জুতো ঝাঁটা এটা তার কপাল ভালো। যদি বিধায়ককে যদি মারতো তাহলে আরও ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *