সোনামুখীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক প্রাথমিক শিক্ষকের।

আবদুল হাই, বাঁকুড়াঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক প্রাথমিক শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । বুধবার বৈকাল তিনটা ত্রিশ নাগাদ বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত শীতলঝোড় সংলগ্ন এলাকায় । মৃত প্রাথমিক শিক্ষকের নাম সমীর দত্ত । বাড়ি পাত্রসায়ের থানা এলাকায় ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সমীর দত্ত মোটর বাইকে করে সোনামুখী থেকে পাত্রসায়রে নিজের বাড়িতে ফিরছিলেন এবং সোনামুখীর দিক থেকে একটি লরি পাত্রসায়েরের দিকে যাচ্ছিল সেই সময় শীতলঝোড় এলাকায় পেছন দিক থেকে ওই বাইক আরোহী প্রাথমিক শিক্ষককে পিষে দেয় লরিটি ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । ঘাতক লরিটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *