নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাঁসখালিতে নাবালিকা গণ ধর্ষণ ও খুনের ঘটনার কালা দিবস পালন বিজেপির, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।
গত বছর নদিয়ার হাঁসখালিতে নবম শ্রেণীর এক ছাত্রীকে গণ ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ উঠেছিল। নিন্দার ঝড় উঠেছিল গোটা রাজ্য জুড়ে।
অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতার ছেলের বিরুদ্ধে।
ঘটনার কথা কয়েকদিন পড়ে সামনে আসে।
প্রথমে সিআইডি পরে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
তদন্তে নেমে সিবিআই তৃণমূল কংগ্রেস নেতার ছেলে সহ মোট 9 জনকে গ্রেপ্তার করে।
সেই ঘটনার এক বছর আজ।
ঘটনার প্রতিবাদে হাঁসখালিতে কালা দিবস পালন করে বিজেপি। বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হাঁসখালিতে নাবালিকা গণ ধর্ষণ ও খুনের ঘটনার কালা দিবস পালন বিজেপির, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।












Leave a Reply