আবারও মালদহে জাল নোট পাচারকারী গ্রেফতার, উদ্ধার প্রায় তিন লক্ষ টাকা জাল নোট।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আবারও মালদহে জাল নোট পাচারকারী গ্রেফতার, উদ্ধার প্রায় তিন লক্ষ টাকা জাল নোট। জাল নোট সহ এক যুবককে গ্রেফতার রাজ্য পুলিশের এস টি এফ শাখার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২লক্ষ ৮৫ হাজার টাকার জালনোট। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এস টি এফ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম নাসিউল শেখ(৩৪)। বাড়ি মালদার কালিয়াচক থানার সুজাপুরের বালিহারপুর গ্রামে।
গোপন সুত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিফ সুজাপুর স্ট্যান্ডে অভিযান চালিয়ে নাসিউলকে আটক করে। এরপর তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় ২লক্ষ ৮৫হাজার টাকার জালনোট। এরপর তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া নোট গুলি সব ৫০০টাকার নোট। প্রাথমিক তদন্তে অনুমান নোট গুলি কাউকে প্রাচারের উদ্দ্যেশে নিয়ে আসা হয়েছিল। তবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছ কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *