নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে বনদফতরে পাতা খাঁচায় বৃহস্পতিবার সকালে একটি লেপার্ড খাঁচাবন্দি হল।উল্লেখ্য, সম্প্রতি মেচপাড়া চা বাগানে লেপার্ডের হামলায় জখম হয় এক শ্রমিক পরবর্তীতে বন দফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জের পক্ষ থেকে মেচপাড়া চা বাগানে খাঁচা বসানো হয়। বৃহস্পতিবার সকালে অবশেষে খাঁচাবন্দি হয় লেপার্ডটি। এদিন সকালে বাগানের শ্রমিকরা দেখতে পায় লেপার্ড খাঁচাবন্দী হয়েছে পরবর্তীতে খবর দেওয়া হয় বনদফতরে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে খাঁচাবন্দি লেপার্ডটি উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যাওয়া হয়।
কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে বনদফতরে পাতা খাঁচায় বৃহস্পতিবার সকালে একটি লেপার্ড খাঁচাবন্দি হল।












Leave a Reply