পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- অযোগ্য নেতৃত্ব দ্বারা দল চলছে বারবার এই অভিযোগ তুলে দলের বিরুদ্ধে সবর হয়েছেন বিজেপি কর্মীরা। ইতিমধ্যেই বিজেপি থেকে বহিষ্কৃত শ্যামল রায় অভিযোগ করে বলেছিলেন যে অযোগ্য নেতৃত্ব দ্বারা পূর্ব বর্ধমান জেলায় বিজেপি পার্টি চলছে। একের পর এক জেলার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা দল থেকে পদত্যাগ করেছিলেন। তারপর আজ হঠাৎই বর্ধমান শহরের ঘোড়চটি এলাকায় বিজেপির জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। শুরু হয় বাগবিতণ্ডা এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি যদিও প্রত্যেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী হিসাবেই পরিচিত বর্ধমান শহরে। বিজেপি তিন নম্বর নগর মন্ডলের যুব সভাপতি সৌরভ ঘোষ বলেন, আজ আমরা জেলা সভাপতি অভিজিৎ তা এর বিরুদ্ধে বিক্ষোভের শামিল হয়েছি। আমরা বারবার রাজ্য নেতৃত্বকে জানিয়েছি যে এই অযোগ্য জেলা সভাপতিকে দিয়ে দল চলবে না। তার মধ্যে কর্মীদের সংঘটিত ক্ষমতা নেই সে কিভাবে জেলায় দল চালাবে। যারা ২০১১ সালে হার্মাদ বাহিনী ছিল তারাই এখন জেলা অফিসে এসি চালিয়ে মস্তি করছে। আর যারা মাঠে ময়দানের লড়াই দিয়েছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলাম। অপরদিকে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু শাম বলেন, বিজেপি দলই আমাদের কাছে শেষ কথা। যারা দলের ক্ষতি করছিল তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। শ্যামল রায় বহিস্কার হওয়ার পরই তৃণমূলের কিছু ছেলেকে মদ মাংস খাইয়ে এইরকম কাজ করাচ্ছে। জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল আমরা তালা খুলে দিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি।
জেলা বিজেপির পার্টি অফিসের তালা ঝোলালেন বিজেপি কর্মীরা।












Leave a Reply