ডিএ এর দাবিতে একদিনের কর্ম বিরতির ডাক দিয়ে লাগাতার আন্দোলন সরকারি কর্মচারীদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বকেয়া ডিএ এর দাবিতে বৃহস্পতিবার রানাঘাটের বিভিন্ন অফিসে কর্মবিরতি পালন করলো সরকারি কর্মচারী যৌথ সংগ্রামী মঞ্চ। প্রসঙ্গত রাজ্য কর্মচারীরা নিজেদের পাওনা ডিএ এর দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন। আর সেই আন্দোলনকে আরও জোরদার করতে ও রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে 6 তারিখ রাজ্য জুড়ে পেন ডাউন এর ডাক দেয় সরকারি কর্মচারী যৌথ মঞ্চ। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানাঘাটে সমস্ত রাজ্য সরকারি অফিসে কর্মবিরতি পালন করলেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *