তপন বিধানসভা জেড পি-১২ মন্ডলের গোফানগর অঞ্চলে ২০০ জন মহিলা তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তৃণমূল এর অত্যচারে অত্যাচারিত হয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় তপন বিধানসভা জেড.পি-১২ মন্ডলের গোফানগর অঞ্চলে ২০০ জন মহিলা তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী মহাশয়, তপন বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী বুধুরাই টুডু মহাশয়, জেলা সাধারণ সম্পাদক মাননীয় শ্রী গৌতম রায় মহাশয়, মহিলা মোর্চার জেলা সভানেত্রী মাননীয়া শ্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য মহাশয়া সহ জেলা ও দক্ষিন দিনাজপুর জেলার মন্ডল নেতৃত্ব। যোগদান কারিরা জানান,উক্ত অঞ্চলে তৃণমূল এর অপশাসনে অত্যাচারিত হয়ে তপন ব্লকের ২০০ জন মহিলা বিজেপিতে যোগদান করেন। যোগদান কারিদের অভিযোগ তারা ভেবেছিলেন টিএমসি ক্ষমতা থাকায় তাদের পানিয় জল থেকে শুরু করে সকল সমস্যার সমাধান হবে কিন্তু দীর্ঘ্য বছর হয়ে গেলেও সেই সমস্যার সমাধান বিন্দু মাত্র হয় নি।এলাকার উন্নয়ন এর সার্থে প্রায় ২০০জন মহিলা তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে বিজেপি পতাকা হাতে তুলে নেয়।
তপন ব্লকের বিধায়ক বুধরাই টুডু ও বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী জানান তপন ব্লকের গোফানগর অঞ্চলের ২০০জন মহিলা তৃণমূল কংগ্রেস ছেরে বৃহস্পতিবার রাত্রে বিজেপি পতাকা হাতে তুলে নেন বুলে খবর।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *