দিঘা, নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরে সফরে দিঘায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা বেড়াতে আসা আসাম রাজ্যের মধ্য বয়স্ক ব্যক্তি বেসরকারি হোটেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হল। মঙ্গলবার গভীর রাতে দিঘা থানায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ব্যক্তির মেয়ে। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ। মুখ্যমন্ত্রী থাকার কারণে সৈকত নগরী উপকূলবর্তী এলাকায় নাকা চেকিং রয়েছে। তারপরেও হোটেলের থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনিভূত হচ্ছে।
জানাগেছে, গত ৩ রা এপ্রিল কলকাতা থেকে বাসের করে আসাম রাজ্যের গৌরিপুর থেকে দিঘার বেড়াতে আসেন। এরপর তাঁরা নিউ দিঘার একটি বেসরকারী হোটেলের উঠেন। পরে সপরিবারে হোটেলে রুমে ঘুমাতে চলে যান। পরের দিন সকালে উঠে দেখেন ওই মধ্য বয়স্ক রহস্যজনকভাবে নিখোঁজ। পুলিশ সূত্রে জানাগেছে নিখোঁজ ব্যাক্তির নাম ঘনকান্ত দাস ( ৬৮)। তার বাড়ী আসাম রাজ্যের গৌরীপুর এলাকার বাসিন্দা। মুখ্যমন্ত্রী থাকাকালীন হোটেল থেকে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় রীতিমত দিঘায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিখোঁজ মধ্য বয়স্ক ঘনকান্ত দাস মেয়ে ধুলিকনা দাস বলেন ” ৫ জন মিলে দিঘার বেড়াতে এসে ছিলাম। রাতেই বাসে করে নিউ দিঘার একটি হেটেলের উঠি। রাতে বাসে করে হোটেলে ফেরার কারণে সকলে ঘুমিয়ে পড়ে ছিলাম। সকালে উঠে দেখি নিখোঁজ বাবা। হোটেলে সিসিটিভি ফুটেছে দেখি বাবা বাইরে ঘোরাঘুরি করছিল। দিঘা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় রয়েছেন, অনুরোধ করবো আমার বাবাকে ফিরে আবারও ফিরে পাই “।
দিঘার থানার ওসি কামার হাসিদ বলেন ” নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে। নিখোঁজ ব্যক্তির মেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ মধ্য বয়স্ক ব্যক্তির ছবি সব জায়গাতে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।












Leave a Reply