সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ আজ ভোরবেলায় অভিযান চালিয়ে সদাইপুর থানা এলাকার করমকাল জংগল থেকে ৮ টি কয়লা বোঝাই মোটর বাইক আটক করে। প্রতিটি বাইকে ৫ কুইন্টাল করে মোট ৪০ কুইন্টাল কয়লা মজুত ছিল। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। অন্যদিকে সদাইপুর থানা এলাকার কামারডাঙা থেকে একটি কয়লা বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। ঐ গাড়ীতে ৪ টন কয়লা পাচার করছিল পাচারকারীরা। হরিচরণ মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হয়। উল্লেখ্য, এর আগেও বহু কয়লা বোঝাই পিক আপ ভ্যান, ট্রাক্টর, মোটর সাইকেল আটক করেছে সদাইপুর থানার পুলিশ।
পাচারের আগেই কয়লা বোঝাই ট্রাক্টর ও মোটর সাইকেল আটক।












Leave a Reply