প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা বিজেপি পক্ষ থেকে জলছত্র কর্মসূচি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির নেতৃত্বরা বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করছেন। সেই মর্মেই আজ ভারতের জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিজেপির কর্মীরা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেটের সামনে জলছত্রের আয়োজন করেন।পাশাপাশি পথ চলতি মানুষজনের হাতে লাড্ডু তুলে দেওয়া হয়।। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ জানান, ভারতীয় জনতা পাটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আমাদের এই কর্মসূচি। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আমরা দেড় হাজারেরও বেশি মানুষের হাতে লাড্ডু তুলে দি এবং এই প্রচন্ড রৌদ্রে মানুষের হাতে ঠান্ডা জলও তুলে দিয়েছি। বিজেপি রাজনীতির পাশাপাশি সামজিক কাজও করে। তারই অঙ্গ হিসাবে আমাদের এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *