বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য বারবার সামাজিক কাজে নিজস্ব উদ্যোগ গ্রহণ করেছেন। মানুষের পাশে থেকে কাজ করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা দেখেছি লকডাউনে মানুষকে খাদ্য বিতরণ, রক্তদান শিবির ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। রাজনীতি বাদ দিয়ে এইরকম সামাজিক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে ভালোবাসেন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য।সেই মর্মেই আজও বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং নেড়োদিঘি যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল সাধারণ মানুষের জন্য। আজকের পর থেকে প্রতি বৃহস্পতিবারই বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে সাধারণ মানুষের জন্য। মূলত যার উদ্যোগে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বের দলটা করি। আমাদের দল সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে। তাই বারবার বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এইরকম সামাজিক কর্মসূচি পালন করা হয়। মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *