ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদেশের সঙ্গে মালদাতেও দেয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হল ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদেশের সঙ্গে মালদাতেও দেয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হল ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি।
সর্বভারতীয় স্তরে দেয়াল লিখন এর মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। রাজ্যস্তরে প্রস্তুতি শুরু করেন সুকান্ত মজুমদার।
এর পাশাপাশি মালদা জেলাতেও দেয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন দক্ষিণ মালদা জেলা সাংগঠনিক সভাপতি পার্থসারথী ঘোষ।
আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারে এখন থেকেই দেয়াল লিখনের মাধ্যমে আরো একবার কেন্দ্রে বিজেপি সরকার গড়ার লক্ষ্যে প্রচারে নামে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *