হনুমান জয়ন্তী অনুষ্ঠান ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হনুমান জয়ন্তী অনুষ্ঠান ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা বালুরঘাটে। এদিন বালুরঘাট শহরের তহ বাজার থেকে শোভাযাত্রা শুরু করে শহর পরিক্রমার মাধ্যমে বজরংবলী মন্দিরে পৌঁছায়। বজরংবলী মন্দিরে দিনভর পূজার জন্য যোগ্য এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রায় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ এবং ডিজে নিষিদ্ধ করে পুলিশ প্রশাসন। পুলিশি প্রহরের মধ্য দিয়ে মিছিল শহর পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *