অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে এখন জোর প্রস্তত্তি তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : আগামীকাল আলিপুরদুয়ারের বাবুরহাটে তৃনমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এই সভাকে ঘিরে এখন জোর প্রস্তত্তি তুঙ্গে। গত একসপ্তাহ ধরে এ নিয়ে ব্লকে ব্লকে মিটিং ও প্রস্ততি সভা শুরু করেছে তৃনমূল নেতা কর্মীরা।তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক ও আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে ইতিমধ্যে সভাস্থলে রয়েছেন। যাতে সুষ্ঠুভাবে সভা শেষ হয় সেদিকে তাকিয়ে তৃনমূল নেতৃত্ব। নেতাদের আশা এই সভায় লক্ষাধিক লোক আসবে। সভার প্রস্তুতি চলছে জোর কদমে। এদিন অস্থায়ী হ‍্যালিপেডে হ‍্যালিকপ্টারও নামানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *