প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত চন্দ্রবাটি আমরা সবাই ক্লাবের কাছে এক পুকুরে । চার শিশু একসঙ্গে জলে স্নান করতে নেমেছিল এমন সময় এলাকার বাসিন্দারা দেখতে পায় তিনটে শিশু হাবুডুবু খাচ্ছে জলেতে, সঙ্গে সঙ্গে জলে নেবে তাদের উদ্ধার করা হয়। সেই সময় তাদের মধ্যে থেকে একজন বলে আরো একজন জলের নিচে আছে তখন তাকে খুঁজতে গিয়ে দেখা যায় সে জলে তুলিয়ে গেছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্কুশ গিরি। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে চারজন কিশোর ওই পুকুরে স্নান করতে আসেন এক মহিলার নজর পড়ে তিনজন পুকুরের পাড়েতেই হাবুডুবু খাচ্ছে, সঙ্গে সঙ্গে চেঁচামেচি করার পর এক মহিলা ওই তিনজন কিশোরকে তুলতে সক্ষম হয়। তবে আর এক কিশোর নাম অঙ্কুশ গিরি সে অনেক আগেই তলিয়ে গেছে তাকে আর তুলতে পারেননি। অবশেষে বাড়িতে খবর দেওয়া হলে আশপাশে সকলে ছুটে আসে এবং অনেকক্ষণের চেষ্টার পর অঙ্কুশের নিথর দেহ উদ্ধার হয় । তবুও শেষ চেষ্টা জন্য বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । এই খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে । দেহটিকে নাজিরগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে অঙ্কুশের বাড়ি চন্দ্রবাটি নতুন পল্লী এলাকায়। ভাড়া বাড়িতে বসবাস করতেন তার একটি ছোট বোন আছে, বাবা গাড়ি চালকের কাজ করেন মা গৃহিনী।
চার বন্ধু স্নান করতে গিয়ে এক বন্ধু তলিয়ে গেল জলে।












Leave a Reply