তৃণমূলের ব্লক সভাপতি,পঞ্চায়েত সদস্যা ও তার মেয়েকে কুপিয়ে খুন দুষ্কৃতীদের, আহত ছোট মেয়েও।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী ও এক মেয়েকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। হাড়হিম-করা হত্যাকাণ্ডটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। ওই ঘটনার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযুক্তদের একজনকে ধরেও ফেলেন তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দম্পতির আরেক মেয়ে। ওই ঘটনায় সব মিলিয়ে এখনও পর্যন্ত তিন জনকে আটক করে পুলিশ।

জানা গেছে, আজ ভোর রাতে হাসপাতাল পাড়ায় শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা নীলিমা বর্মনের বাড়িতে হামলা হয় এক দল দুষ্কৃতী। সেই সময় বাড়িতে ছিলেন নীলিমার স্বামী বিমল বর্মন দুই মেয়ে মুক্তি বর্মন ও ইতি বর্মন। তাদের মধ্যে মা নীলিমা বর্মন ও বাবা বিমল বর্মন এবং বড় মেয়ে মুক্তি বর্মনের মৃত্যু হয়। বর্তমান কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছোট মেয়ে ইতি বর্মন।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে একদল দুষ্কৃতী ওই বাড়িতে হামলা চালায়। সম্ভবত ধারাল কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয় বাড়ির সদস্যদের। এলাকার লোকজন চলে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। তবে এক জনকে ধরে ফেলেছিলেন প্রতিবেশীরা। পরে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কী কারণে এই ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। চলছে বাকি দুষ্কৃতীদের খোঁজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *