নদিয়ার হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়া গ্রামে নিহত তৃণমূল নেতা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়া গ্রামের। নিহত তৃণমূল নেতার নাম আমোদ আলী বিশ্বাস (৪৫)। তিনি রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি পদে ছিলেন।
আজ সকালে বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় রামনগর বড় চুপড়িয়া বাজারে আসেন। সেখানে একটি চায়ের দোকানে বসে থাকাকালীন কয়েক জনের একটি দুষ্কৃতী দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিছুদূর পালিয়ে যাওয়ার পর তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এরপর দেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *