বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতার শিবিরের আয়োজন করলো পুলিশ কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানুষের স্বাস্থ্যই সম্পদ। তাই মানুষের উচিৎ আগে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। এই বার্তা কে সামনে রেখে আজ ৭ ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতার শিবিরের আয়োজন করলো পুলিশ কর্মীরা। শুক্রবার মালদা জেলা পুলিশের উদ্যোগে ও চাঁচল থানা পুলিশের ব্যবস্থাপনায় চাচল থানার সিভিক ব্যারাকে আয়োজিত হলো এই স্বাস্থ্য সচেতনতা শিবিরের। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতার শিবিরের সূচনা করেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু। সঙ্গে উপস্থিত ছিলেন চাঁচল থানার এসআই প্রদীপ সরকার সহ অন্যান্যরা।

থানা সূত্রে জানা যায়, এই দিন চাঁচল থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও অসাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ও চাঁচোলের একটি বেসরকারি নার্সিংহোমের বিশেষ চিকিৎসকদের নিয়ে শিবির করা হয়। এই দিন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু নিজেই এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। তারপর একে একে থানার সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য সাধারণ মানুষেরাও ভিড় জমান এই শিবিরে। এছাড়াও চিকিৎসকদের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার পর সেই শিবির থেকে বিনামূল্যে দেওয়া হয় ওষুধ। সকাল থেকে শুরু করে দিনভর বহু মানুষের উপস্থিতি এই ক্যাম্পে লক্ষ্য করা যায়।

এ বিষয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু বলেন___ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রতিটি মানুষের সুস্থতা আমরা কামনা করি। আমাদের পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা কাজে ব্যস্ত থাকার কারণে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন না তাই তাদের কথা মাথায় রেখে এবং শহরের মানুষের স্বার্থে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *