ইন্দাস ব্লকের আকুই ১ নং অঞ্চলের ত্রিশালনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

আবদুল হাই, বাঁকুড়াঃ- ১২ ই এপ্রিল ওন্দায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর জনসভা উপলক্ষে আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ১ নং অঞ্চলের ত্রিশালনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের প্রস্তুতি সভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বিশেষ করে এই প্রস্তুতি সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন, মাননীয় অভিষেক বন্দোপাধ্যায় এর জনসভায় যাওয়ার জন্য ইন্দাসের মানুষ ঐ দিনটির জন্য অপেক্ষা করে আছে। এম পি,বিধায়ক ইন্দাস এলাকায় কতটা উন্নয়ন করেছেন জানতে চাইলে তিনি বলেন, উন্নয়ন তো দূরের কথা উনারা এলাকার মানুষের কাছে যান না।এক ফোঁটাও উন্নয়ন করেননি। এলাকার এক বিন্দু পর্যন্ত কাজ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *