আবদুল হাই,বাঁকুড়া:- মানবিকতার নজির বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, শনিবার বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আচমকা খোলা ড্রেনে পড়ে যায় একটি গরু, স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ চেষ্টা করে গরুটিকে উদ্ধার করার, গরুটিকে উদ্ধার না করতে পেরে খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর কে এরপর স্থানীয় কাউন্সিলর ফোন করে বিষ্ণুপুর দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দমকল কর্মীরা দীর্ঘ সময় প্রচেষ্টার পর অবশেষে গরুটিকে উদ্ধার করে । একটি গরুর জন্য দমকলের এত প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন। দমকলের প্রচেষ্টায় গরুটি ফিরে পেল তার পুনর্জীবন ।
দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় খোলা ড্রেনে পড়ে যাওয়া গরুকে উদ্ধার।












Leave a Reply