সংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে আবারো দিব্যাঙ্গজনেদের বিশেষ মেডিকেল ক্যাম্প।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার রানাঘাট তপশিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বিগত বেশ কয়েক বছর যাবত তার সাংসদ এলাকায় বছরের বিভিন্ন সময়ে বিশেষভাবে কখনো সক্ষমদের সহায়ক সরঞ্জাম প্রদান, কখনো শংসাপত্র প্রদান এভাবেই সহযোগিতা করে এসেছেন বিশেষভাবে সক্ষমদের। বিগত দু’বছর কতটা পরিস্থিতির মধ্যে, তাদের সহায়ক সরঞ্জাম গুলি ভগ্নপ্রায় অবস্থা হয়ে গিয়েছিলো। কিন্তু সংসদের প্রচেষ্টায় সেই দুর্দশা বেশিদিন ফল ভোগ করতে হয় নি তাদের। বিধানসভা ভিত্তিক আনুমানিক ২০০০ এরও বেশি বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার টাইসাইকেল ক্যাচ ব্লাইন্ডস্টিক শ্রবন যন্ত্র বিনামূল্যে বিতরণ করেছেন তিনি।
আজ নদীয়ার রানাঘাট চিলড্রেন পার্কে আবারো ৪০-৫০ জন বিশেষভাবে সক্ষম মানুষদের সহায়ক সরঞ্জাম বিতরণ করেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী, সাংসদ জগন্নাথ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *