বাইসনের হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন তৃণমূলে মুখপাত্র পার্থ প্রতীম রায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- গতকাল শনিবার বাইসনের হামলায় মৃত্যু হয় বীরেন বর্মন নামে এক ব্যক্তির। ওই ঘটনায় আহত হয় প্যানা বর্মন, জবা গুহ, গুলজার হোসেন। আহতরা কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ও হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। এদিন দুপুরে সেই আহতদের দেখতে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ও হাসপাতাল গেলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতীম রায়। সেখানে গিয়ে তিনি আহত লোকজনের সাথে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন।

জানা গেছে,গতকাল বন দপ্তরের আধিকারিকরা ঘোষণা করে দেন মৃত বীরেন বর্মনের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। যারা আহত তারা চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং এলাকার বাড়ি ঘর, ফসল নষ্ট করেছে সেগুলো সরকারি নিয়ম অনুসারে দেওয়া হবে। এর পরে আহতদের আজ দেখতে আসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায়। তিনি সেখানে আহতদের সাথে কথা বলেন এবং চিকিৎসা ঠিক ঠাক চলছে কি সেই সব বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

এদিন বাইসনের আঘাতে আহতদের সাথে কথা বলার পর রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায় কি জানালেন আমরা শুনবো,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *