নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারের তৃণমূলের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপি নেতাদেরও তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়।ED-CBI এর মতো সংস্থা দিয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ শাসকদলের। এদিন ইডি-সিবিআই তদন্ত নিয়েও মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, “কোনও সিবিআই-ইডির ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। যত মারবেন, যত পোড়াবেন তত শক্তিশালী হবে। আমাদের পিছনে যত এই সব লাগাবেন, আন্দোলন ও প্রতিবাদের ভাষা তীব্রতর হবে।”
সভা থেকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপি নেতাদেরও তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Leave a Reply