সায়ন্তিকা কে কাছে পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দলের একাংশের।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচারে হাজির হন রাজ্য তৃণমূলের সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাকে কাছে পেয়ে দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের একাংশ। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা তৃণমূল কংগ্রেস করলেও মাদার নেতৃত্ব কোনো কর্মসূচি তে তাদের ডাকে না, তাদের প্রতি বঞ্চনা করা হয়। কিন্তু কেন দলে থেকে দলে যোগ্য মর্যদা পান না? চৌশাল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে করে বেরিয়ে আসার পর গাড়িতে উঠার সময় গাড়ি আটকে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচার থেকে তাঁরা বিরত থাকেন।

এপ্রসঙ্গে সায়ন্তিকা ব্যানার্জী কে প্রশ্ন করা হলে তিনি বলেন তৃণমূল কংগ্রেস একটা বড়ো পরিবার, মান অভিমান থাকতেই পারে সেটা আমরা মিটিয়ে নেবো।

অন্যদিকে নিমাই মাজী বলেন সমস্ত কিছু মিটিয়ে নেবেন বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *