অভিযানকে সফল করতে ফালাকাটা ব্লকে জটেশ্বরে প্রকাশ‍্য সভা করলেন সংগঠনের রাজ্য সম্পাদীকা মীনাক্ষী মুখার্জি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চাকরি ক্ষেত্রে দুর্নীতি, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগামী ১৩ এপ্রিল উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডি ওয়াই এফ আই। এই অভিযানকে সফল করতে ফালাকাটা ব্লকে জটেশ্বরে প্রকাশ‍্য সভা করলেন সংগঠনের রাজ্য সম্পাদীকা মীনাক্ষী মুখার্জি। সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে জটেশ্বরে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জটেশ্বর গরুহাটি ময়দানে গিয়ে শেষ হয়। এদিন জটেশ্বর গরুহাটি ময়দানে প্রকাশ্য ওই সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তোপ দেগে মীনাক্ষী বলেন, ‘ওরা চুরি করছে বলেই গরিব মানুষ, বেকার যুবকদের এত সমস্যা। এদিন বালি মাফিয়াদের বিরুদ্ধেও সরব হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *