পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এবিটিএ পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে মিছিল করে গিয়ে ডেপুটেশন প্রদান করা হলো। মূলত তাদের দাবিগুলি হল বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, সমপদে সমবেতন, ভোট কর্মীদের নিরাপত্তা প্রদান করতে হবে, জাতীয় শিক্ষানীতি ২০২০বাতিল করতে হবে। এবিটিএর পূর্ব বর্ধমান জেলা শাখার সম্পাদক সুদীপ্ত গুপ্ত বলেন, মূলত পেশাগত এবং শিক্ষাগত কিছু দাবী দাওয়া নিয়ে এবিটিএ পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম আমাদের যে মহার্ঘ ভাতা আছে সেটি তাড়াতাড়ি প্রদান করতে হবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সমস্ত দাবি- দাওয়া আজকের আমাদের এই ডেপুটেশন।
এবিটিএ পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন।












Leave a Reply